‘অপারেশন ক্লিন লীগ’ ঘোষণার দাবি গণঅধিকার পরিষদ নেতার

নোয়াখালী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৪, ১১:৩২আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১:৩২

‘অপারেশন ক্লিন লীগ’-এর মাধ্যমে সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের। শনিবার (১২ অক্টোবর) বিকালে নোয়াখালীর হাতিয়ায় ‘ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী দেশ গঠনে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শত শত নিরপরাধ ছাত্র-জনতা হত্যা করার পরও এখন পর্যন্ত সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা নির্বিঘ্নে ঘোরাফেরা করছে। প্রশাসন তাদের গ্রেফতার না করে থানায় বসে বসে কী করছে? আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করার পেছনে কোনও উপদেষ্টার হাত আছে কি না, তা-ও খতিয়ে দেখা উচিত।’

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা হয়ে পড়ছে উল্লেখ করে করে আব্দুজ জাহের বলেন, ‘দেশ সংস্কার করার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না কর‍তে পারলে জনরোষও নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাদের (অন্তর্বর্তী সরকার) মেরুদণ্ড আরেকটু শক্ত করুন। এত কোমল মেরুদণ্ড দিয়ে এ দেশের সংস্কার তো দূরের কথা, ফ্যাসিবাদের উচ্ছেদও সম্ভব না।’

আলোচনা সভার শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তামজিদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলার সদস্যসচিব মামুন, যুগ্ম আহ্বায়ক আযহার উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব উদ্দিন, সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক সাহারাজ,হাতিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নেয়ামত উল্লাহ নীরব, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ, নোয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম