সক্রিয় দুই দেশের দালাল চক্র

অনুপ্রবেশের সময় ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

টেকনাফ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৪, ১৪:৪৪আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৪:৪৪

নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে একটি নৌকায় শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা ওই নৌকায় ১৯ শিশু, ১১ নারী ও ৮ জন পুরুষ ছিলেন।

শনিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে নাফ নদীর টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী সীমান্ত পয়েন্ট থেকে তাদের ফেরত পাঠানো হয়। রবিবার (১৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, ‘গতকাল রাতে নাফ নদীর কেরুনতলি পয়েন্টে একটি নৌকায় কিছুসংখ্যক রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখেন বিজিবি সদস্যরা। পরে তাদের বহনকারী নৌকাটিকে বাধা প্রদান করা হয়। বাধার মুখে রোহিঙ্গারা স্বদেশে ফেরত যেতে বাধ্য হন। এতে রোহিঙ্গাদের নৌকাটি শূন্যরেখা পেরিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।’

কর্নেল মহিউদ্দীন আরও বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) তুমুল লড়াই চলছে। কোনও কোনও এলাকায় বসতঘরগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাই তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে নাফ নদীর তীরে এসে আশ্রয় নেন। পরে মিয়ানমারের দালালেরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের বাংলাদেশে পাঠানোর আশ্বাস দেন। এদিকে বাংলাদেশের দালাল দলের সহায়তায় টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। তবে সীমান্তে বিজিবির কড়া নজরদারিতে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিহত করা হচ্ছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান বলেন, ‘বিষয়টি শুনেছি। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের আটক করে নাফ নদী দিয়ে আবার মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি