দায়ের কোপে মেয়েকে হত্যার পর নিখোঁজ বলে মাইকিং করেন বাবা

কুমিল্লা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৭

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পাঁচ বছর বয়সী মেয়েকে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাজুল ইসলাম নামের ওই ব্যক্তির দেওয়া তথ্যে রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মাটি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকা নির্ভয়পুর গ্রামে। শিশুটির নাম মারিয়া সুলতানা (৫)। তাজুল ইসলাম (৪২) তার স্ত্রী রেহেনা আক্তার ও মেয়ে মারিয়াকে নিয়ে নির্ভয়পুর আদর্শ গ্রামে (গুচ্ছ গ্রাম) থাকতেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘রবিবার বিকেলে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে নির্ভয়পুর গ্রামে পুলিশ পাঠানো হয়। সেখানে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ অভিযুক্ত বাবা তাজুল ইসলামকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ির পাশের ভারত-বাংলাদেশ সীমান্তে নির্ভয়পুর গ্রামের চিতাখলা নামক স্থানে জঙ্গলের ভেতর পুঁতে রাখা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন।’

শিশুটির গলার ডান পাশে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে উল্লেখ করে ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত তাজুল পুলিশ হেফাজতে আছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মতিন বলেন, ‘তাজুল ইসলাম মূলত সিলেটের বাসিন্দা। সাত-আট বছর আগে গুচ্ছ গ্রামে বসতি গড়েন। এরপর এখানেই বিয়ে করেন। শুক্রবার (১১ অক্টোবর) থেকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেয়ে হারিয়ে গেছে বলে এলাকায় মাইকিংও করেন তাজুল। রবিবার বিকেলে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে সন্দেহজনকভাবে তাজুল ইসলাম জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি হত্যার কথা স্বীকার করেন। এরপর পুলিশের কাছে বিস্তারিত বর্ণনা দিয়েছেন তাজুল।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম পুলিশকে জানান, গত শুক্রবার সকাল ১০টার দিকে মেয়েকে নিয়ে তিনি গাছের চারা রোপণ করতে জঙ্গলে যান। একপর্যায়ে মেয়েকে একটি গাছের ডাল নিয়ে আসতে বলেন। কথা না শোনায় ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে গলায় কোপ দিলে মারিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে দ্রুত তাকে পাশে চিতাখলা নামক স্থানে মাটিচাপা দিয়ে বাড়িতে চলে যান।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি