অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তে ৮ বাংলাদেশি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ১৯:৪২ আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২০:২০

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে ধরা পড়লো আট বাংলাদেশি যুবক। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তারা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বেলবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে নাজমুল হোসেন (৩০), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতক গ্রামের এরশাদ আলীর ছেলে আবুল কালাম (৩৮), খলকু ইসলামের ছেলে আহমেদ হৃদয় (১৯), মনির মিয়ার ছেলে মহসীন মিয়া (২২), নেত্রকোনা হাটপাড়া কায়াতরা গ্রামের মো. শাহিন মিয়া (৪৫) ও তার ছেলে রোমান মিয়া (২০), একই গ্রামের রুহুল আমিনের ছেলে জুনাইদ (১৫), নেত্রকোনার পূর্বধলা থানার বাদিপটিগ্রামের লাল মিয়ার ছেলে রতন (২২)।

অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সোমবার রাতে ৬০ বিজিবির টহল দল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্ত পিলার ২০৭১/৯-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলকুমারীর মাজার নামক স্থানে তাদের গ্রেফতার করে।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন। সেখানে তারা কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। আটক সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক