দুই কোটি টাকার মোবাইল রেখে পালালো চোরাকারবারিরা

কুমিল্লা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ২২:২২আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২২:২২

ভারতীয় সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে আসা দুই কোটির বেশি টাকার মোবাইল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কারা, কেন ফেলে গেছে এসব মোবাইল তা জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধভাবে আসা এসব মোবাইল বিজিবির ভয়েই ফেলে গেছে চোরাকারবারিরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠ এলাকা থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়। সন্ধ্যায় এসব তথ্য জানায় ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, ভোরে বিজিবি কুমিল্লার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠে অভিযান চালায়। এ সময় অবৈধ মোবাইল ফোনভর্তি কার্টনগুলো জব্দ করে বিজিবি। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে আনার পর বিজিবি আসার খবরে সেগুলো রেখেই পালিয়ে যায়।

এ সময় বিজিবি ঘটনাস্থল থেকে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে। মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ষোলো লাখ আটাশ হাজার টাকা।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম