মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ অক্টোবর ২০২৪, ১৫:৫৫আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৫:৫৫

চট্টগ্রামে একটি মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়ার শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম মন্দির থেকে এ টাকা চুরির ঘটনা ঘটে।

গ্রেফতার দুই জন হলেন- জাহিদুল আলম সানি (২০) ও হেলাল (২৪)। এর মধ্যে জাহিদুল আলম সানিকে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেকে ও হেলালকে বাকলিয়া থানাধীন আলম কুঠির এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির কথা স্বীকার করেন। পরে আসামি হেলালের কাছ থেকে নগদ চার হাজার ৩০০ টাকা ও জাহিদুলের কাছ থেকে নগদ ২০০ টাকা জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ মন্দিরে পূজা দেওয়ার জন্য গিয়ে দেখতে পান, মন্দিরের টিনের গেট খোলা এবং ভেতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। দুটি দানবাক্সের ভেতরে রক্ষিত নগদ আনুমানিক ৭০ হাজার টাকা নাই। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের