আ.লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেন সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০২৪, ১৮:২১আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৮:২১

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যা ও নির্যাতনের অপরাধে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।

আ.লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেন সমন্বয়ক

তিনি বলেন, ‘যারা এ দেশের ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে, খুন করেছে, গুম করেছে- তাদের এই দেশে রাজনীতি করার কোনও অধিকার নেই। তাই আমরা শিক্ষার্থীরা এই চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ স্বৈরাচারের সব দোসর সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করছি।’

আ.লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেন সমন্বয়ক

এর আগে শুক্রবার মধ্য রাতে নগরীর জামালখান এলাকায় আওয়ামী লীগ মিছিল বের করে। এর প্রতিবাদে আজ বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা শেষে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী