ভারতে সমাবেশ করে প্রবাসী সরকার ঘোষণা দিতে চায় আ.লীগ: সমন্বয়ক হান্নান

নোয়াখালী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ২০:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২০:৫৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, ‘কুমিল্লার একটি স্থানে নোয়াখালী, কুমিল্লা, ফেনী অঞ্চলের আওয়ামী লীগ নেতারা একত্রিত হচ্ছেন সভা করার জন্য। ভারতের আগরতলায় তারা একটি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন। সেই সমাবেশ থেকে তারা একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে চায়, শেখ হাসিনা ওই সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন বলে আমাদের দেশের গোয়েন্দাদের কাছে তথ্য আছে।’

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ‘ভাষা সাহিত্য চর্চা একাডেমি’ নোয়াখালীর আয়োজনে ‘নজরুল সাহিত্যে বৈষম্যবিরোধী চেতনা’ শীর্ষক আলোচনা এবং শহীদদের পরিবারের আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবদুল হান্নান মাসুদ বলেন, ‘এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা এখন সাপের মতো বসে বসে অনেকটা বিশ্রাম নিচ্ছে। তাদের দাঁতকে আরও বেশি বিষাক্ত করছে। তাদের এই বিষাক্ত ছোবল আমাদের মানচিত্র ও পতাকার ওপরে দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমাদের অনেকে তাদের মাথাচাড়া দিয়ে ওঠার জন্য সাহায্য করছে।’

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে এই সমন্বয়ক বলেন, ‘যখন আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে জুলাই মাসে আন্দোলন করেছি, ঘণ্টার পর ঘণ্টা শাহবাগের মোড়ে তপ্ত রোদে বসে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তখন আমাদের উৎসাহ-অনুপ্রেরণা দেওয়ার জন্য মঞ্চ থেকে নজরুলের গান বাজানো হতো। নজরুলের গান চব্বিশের বিপ্লবে ছাত্রদের বিপ্লবী চেতনা জাগিয়ে তুলেছে। কাজী নজরুল ইসলাম আজ থেকে শত বছর আগে যে গান-কবিতা লিখেছিলেন, তা আজও বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। বায়ান্নর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, উনসত্তরের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, একাত্তরের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, চব্বিশের মহান বিপ্লবের নেতৃত্ব দিয়েছে নজরুলের লেখা গান।’

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে গণঅভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া করা হয়। নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের টাকা তুলে দেন অতিথিরা।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী