ইলিশ ধরার সময় ৩ জেলে আটক, ২৪ লাখ মিটার জাল জব্দ

নোয়াখালী প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ১৭:৫৫আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৭:৫৫

নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি মাছ ধরার বোট, চার লাখ মিটার চরঘেরা জাল, ২০ লাখ মিটার কারেন্ট জাল, ১০টি বেহুন্দি জাল, ২০ কেজি ইলিশ ও ৮০ কেটি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

রবিবার (২০ অক্টোবর) ভোরে মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করেন। 

একইসঙ্গে তাদের সর্তক করা হয়। জব্দ মাছ ধরার বোট উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেনের তত্ত্বাবধানে এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে জালগুলো।

কোস্টগার্ড হাতিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মোকসেদর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বঙ্গোপসাগর ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এর অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় জাল, ইঞ্জিনচালিত বোট ও মাছসহ তিন জেলেকে আটক করা হয়। আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা।

/এফআর/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম