বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ অক্টোবর ২০২৪, ২২:০৮আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২২:০৮

প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সরকারঘোষিত নিম্নতম মজুরি প্রদান, শ্রমঘণ্টা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী প্রাইমমুভার পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর ফজলার রহমানের আহ্বানে ত্রিপক্ষীয় সভা শেষে ধর্মঘট করা শ্রমিক ইউনিয়নের নেতারা এই ঘোষণা দেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠকে প্রাইমমুভার মালিক ও শ্রমিক সংগঠনের নেতা ও শ্রম দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্মঘট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সচার , ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খান।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আগামী বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। এমন আশ্বাসে আমরা ধর্মঘট স্থগিত করেছি। যদি দাবি মানা না হয় তাহলে আবার কর্মসূচি ঘোষণা করা হবে।’

প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রদান, শ্রমঘণ্টা বাস্তবায়নের দাবিতে গত সোমবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম