ঘূর্ণিঝড় দানা

নোয়াখালীতে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

নোয়াখালী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ২১:০২আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ২১:০২

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে নোয়াখালীতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলজুড়ে স্থানীয়দের মনে বিরাজ করছে আতঙ্ক। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবিলায় হেল্প লাইন চালু করেছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ১০২ মেডিক্যাল টিম ও ৪৮৬টি আশ্রয়কেন্দ্র। বন্ধ ঘোষণা করা হয়েছে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জেলা প্রশাসনের অধীন সব দফতরের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে হেল্প লাইন নম্বরে (০১৭০০-৭১৬৬৯৬) যোগাযোগ করতে বলা হয়েছে।’

জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার ইসতিয়াক আহমেদ আরও বলেন, ‘এখন পর্যন্ত নোয়াখালীর পরিস্থিতি স্বাভাবিক। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপকূলে আট হাজারের অধিক স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। মজুত রয়েছে নগদ টাকা, চাল ও গমসহ শুকনো খাবার।’

জেলার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক বলেন, ‘দুর্যোগের আগে ও পরে আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। আশ্রয়কেন্দ্রগুলো যেন নিরাপদ থাকে, সেজন্য পুলিশ পাহারায় থাকবে। দুর্যোগকবলিত চার থানায় ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।’

উল্লেখ্য, ঘূর্ণিঝড় দানার প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে জেলার একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। উপকূলজুড়ে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম