র‍্যাবের পোশাক পরে বিকাশ পরিবেশকের ‘২৭ লাখ টাকা’ ছিনতাই

কুমিল্লা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ০২:১৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:১৩

কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যাবের পোশাক পরে মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশের এক পরিবেশকের ২৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বান্নী এলাকায় ঢাকামুখী লেনে রবিবার বিকালে এ ঘটনা ঘটে। নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে ছিনতাইকারীরা বিকাশের এক বিক্রয় প্রতিনিধিসহ দুজনকে তাদের মাইক্রোবাসে তুলে নেয়। পরে টাকা রেখে জেলার চান্দিনা এলাকায় তাদের ফেলে দিয়ে পালিয়ে যায় চক্রটি।

রবিবার রাত ৯টার দিকে বিকাশের চৌদ্দগ্রাম উপজেলার পরিবেশক মো. কুতুব উদ্দিন শাওন বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, মিরশ্বান্নী এলাকায় ঢাকামুখী লেনে রবিবার বিকালে র‍্যাবের পোশাক পরে পাঁচ জন এই ছিনতাই করেছে। এ ঘটনায় রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) অভিযোগ করেছি। এ ছাড়া চৌদ্দগ্রাম থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

জেলা ডিবি পুলিশের ওসি সাজ্জাদ করিম খান বলেন, বিষয়টি আমাদের জানিয়েছেন ভুক্তভোগী। আমরা তাদের থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। অপরাধীদের ধরতে কাজ করছে ডিবি।

পরিবেশক মো. কুতুব উদ্দিন বলেন, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা বিকাশের ২৭ লাখ টাকা নিয়ে একটি প্রাইভেটকারে করে কুমিল্লা ফিরছিলেন বিক্রয় প্রতিনিধি নবু মিয়া ও গাড়িচালক মো. মহসিন। মিরশ্বান্নী এলাকায় একটি মাইক্রোবাসে করে আসা র‍্যাবের পোশাক পরা পাঁচ জন লোক প্রাইভেটকারটি থামায়। তারা কারে থাকা দুজনকে তাদের গাড়িতে তুলে নেয়। ২৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে জেলা চান্দিনা এলাকায় তাদের গাড়ি থেকে ফেলে দেয়।

চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান বলেন, ভুক্তভোগীকে থানায় আসতে বলা হয়েছে। বিস্তারিত জেনে এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী