কক্সবাজার সরকারি কলেজের লোগো থেকে সরানো হলো ‘নৌকা’

কক্সবাজার প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১৭:৫৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:৫৪

আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম ধাপ হিসেবে কক্সবাজার সরকারি কলেজের লোগো সংশোধন করা হয়েছে। লোগো থেকে ‘নৌকা’ সরিয়ে নতুন করে সংযুক্ত করা হয়েছে ‘সূর্য-কলম’। কলেজটিকে নতুন আঙ্গিকে সাজাতে এবং কাজে গতিশীলতা আনতে লোগোতে পরিবর্তন আনা হয়েছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (৩০ অক্টোবর) অ্যাকাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

কক্সবাজার সরকারি কলেজের সাবেক ছাত্র মিজবাহ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কলেজের লোগোতে পরিবর্তন আনতে বলে আসছিলাম । কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক দলের প্রতীক থাকতে পারে না।’

আরেক শিক্ষার্থী খোরশেদ বলেন, ‘এতদিন কলেজটি একটি রাজনৈতিক দলের কাছে জিম্মি ছিল। এখন আস্তে আস্তে প্রভাবমুক্ত হচ্ছে।’

সংশোধিত লোগের বিবরণ

১) ২১টি তারা (একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস)

২) কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)

৩) পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত-২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)

৪) বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)

৫) উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ)

৬) সাগর (কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক)

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে