চট্টগ্রামে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, পণ্যবাহী কনটেইনার পরিবহন শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ অক্টোবর ২০২৪, ২৩:৫৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২৩:৫৪

চট্টগ্রামে এক দিনের মাথায় ধর্মঘট প্রত্যাহার করেছেন কনটেইনার পরিবহনকারী গাড়ি প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা। দাবি পূরণের আশ্বাসে বুধবার রাত ৯টায় ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন তারা।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেলার কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড ডাম্প ট্রাক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, ‘ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কনটেইনারবাহী গাড়ি চলাচল শুরু হয়েছে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে সভা শেষে তিনি এ কথা বলেন। সভায় ট্রেইলার শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ তাদের দাবি পূরণসংক্রান্ত চুক্তিপত্র সই হয়। এর আগে মঙ্গলবার রাতে চাকরির নিয়োগপত্র প্রদানসহ বেশ কিছু দাবিতে বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিকরা।

সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমান, পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, প্রাইম মুভার মালিক সমিতির সভাপতি আবু সালেহ জুয়েল এবং শ্রম অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মালিকরা। সমঝোতা হওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছি।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের মধ্যে নিয়োগপত্র নিয়ে বিদ্যমান সমস্যার সমঝোতা হয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ সম্মিলিতভাবে নিয়োগপত্র চূড়ান্ত করেছে। মালিকপক্ষ চূড়ান্ত নিয়োগপত্র মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র দিতে সম্মত হয়েছে। ফলে শ্রমিকপক্ষ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে।’

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে–প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র দেওয়া; ছবিসহ পরিচয়পত্র ও সরকারঘোষিত নিম্নতম মজুরি প্রদান ও শ্রম ঘণ্টা বাস্তবায়ন।

/এএম/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী