রাজনৈতিক দলগুলোকে সরকার থেকে বাৎসরিক বাজেট দেওয়ার দাবি নুরের

নোয়াখালী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ১৯:০৩আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৯:১২

নিবন্ধিত রাজনৈতিক দলকে সরকারের পক্ষ থেকে বাৎসরিক বাজেট দেওয়ার দাবি করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলছেন, ‘সাধারণ মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। কোটি কোটি টাকা খরচ করার ভয়ে সাধারণ জনগণ নির্বাচনে সম্পৃক্ত হতে পারে না। জাতীয় নির্বাচনের আগে সব স্থানীয় নির্বাচন হতে হবে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

শনিবার (২ নভেম্বর) বিকালে নোয়াখালীর মাইজদীতে ছাত্র-জনতার আত্মত্যাগকে ধারণ করে দুর্নীতি-দুঃশাসন মুক্ত বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিপি নুর বলেন, ‘এক লুটেরা গিয়েছে, যদি আবারও কোনও লুটেরা ক্ষমতায় আসে তাদের ও একই চিত্র দেখতে হবে। আজ যারা আওয়ামী লীগের মতো দখলদারি, চাঁদাবাজি করতে চায়, তারা গণঅধিকার পারিষদকে ভয় পায়।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্রের সংস্কার স্থায়ী হবে না।’

/এফআর/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের