ধর্ষণে ব্যর্থ হয়ে চাচিকে হত্যার অভিযোগ, ছাত্রলীগ নেতার ফাঁসি দাবি

নোয়াখালী প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ২৩:১৯ আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২৩:২৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে আপন চাচিকে হত্যার অভিযোগ উঠেছে ইমরান খান আকাশ (২৬) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নে যুবসমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে অভিযুক্ত ইমরান খানকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাতে কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

অভিযুক্ত ইমরান খান একই ইউনিয়নের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

জানা যায়, তিন মেয়ের মা ওই নারী (৪৬) সম্পর্কে ইমরান খানের আপন চাচি। আট মাস আগে তার স্বামী মারা যান। বুধবার রাতে অভিযুক্ত ইমরান তার সহযোগীদের নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মানববন্ধনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ইমাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ, সমাজসেবক জাহাঙ্গীর আলম হিরণসহ এলাকার লোকজন ও নিহতের তিন মেয়ে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ বলেন, ‘স্বামীহারা ওই নারীকে হত্যার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী ইমরান খান আকাশকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করতে হবে। অন্যথায় ওই নারীর আত্মা শান্তি পাবে না।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা