লুটপাটে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, ভিডিও ঘুরছে নেটমাধ্যমে

কক্সবাজার প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৪, ১৪:০০আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৬:০৯

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক মৎস্য প্রকল্পের ইজারাদারকে একদল দুর্বৃত্ত চারদিক থেকে ঘিরে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে বেদম পিটিয়ে দুর্বৃত্তরা মৎস্য প্রকল্প থেকে নগদ টাকা, মাছের খাদ্য লুট করে নিয়ে যায়।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে নির্যাতনের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে পড়েছে। এর আগে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী গ্রামে এ নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৫২)। তিনি কোনাখালী ইউনিয়নের নতুনঘোনাপাড়া গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে। শহীদুল ইসলাম কোনাখালীর চেয়ারম্যান দিদারুল হক সিকদারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

তিনি বলেন, ‘একটি মৎস্য প্রকল্প ইজারা নিয়ে সেখানে মাছ ও ফলের বাগান করতাম। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কোনাখালীর বাংলাবাজার গ্রামের সালাহউদ্দিন, মনির, রাসেল ও কলিমুল্লাহের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মৎস্য প্রকল্পে লুটপাট চালায়। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকাতেই এ হামলা হয়েছে।’

তিনি জানান, প্রকল্প থেকে ২৫ বস্তা মাছের খাদ্য (ফিড), মাছের খাদ্য কেনার জন্য রাখা ১ লাখ ২৩ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও গাছ থেকে পেঁপে লুট করে নিয়ে যায় তারা। লুটের খবর পেয়ে সেখানে বাধা দিতে গেলে তাকে চারদিক থেকে ঘিরে লাঠিসোঁটা নিয়ে বেদম মারধর ও নির্যাতন চালানো হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে গেলে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে মাতামুহুরী তদন্তকেন্দ্রের একদল পুলিশ সেখানে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী