পাহাড়ে বাঙালি ছাত্রদের জন্য প্রথম ছাত্রাবাস উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৪, ১৫:৪৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৫:৪৪

সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সব নাগরিকের অধিকার নিশ্চিত কর‌তে বাঙালি ছাত্রদের জন্য প্রথম ছাত্রাবাস সাঙ্গু বিলাসের উদ্বোধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে শহরের মুসাফির পার্ক এলাকার সাঙ্গু বিলাস ছাত্রাবাসের উদ্বোধন করেন বান্দরবান সেনা রি‌জিয়‌নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

তারা বক্তব্যে বলেন, পার্বত্য এলাকা বান্দরবা‌নে পাহাড়ি বিভিন্ন জা‌তি‌গোষ্ঠীর জন্য ছাত্রাবাস থাকলেও বাঙালি ছাত্রদের জন্য কোনও ছাত্রাবাস ছিল না। যার কারণে শিক্ষা নি‌তে আসা বাঙালি ছাত্ররা এতদিন অবহেলিত ছিল। পার্বত্য এলাকায় বসবাসরত সবার অধিকার নিশ্চিত কর‌তে আজ প্রথমবারের মতো বাঙালিদের ছাত্রাবাস উদ্বোধন করা হলো। আগে বহিরাগত বাঙালি ছাত্ররা ব্যাচেলর ঘর ভাড়া নি‌য়ে কয়েকজন মিলে থাক‌তে হতো। এতে লেখাপড়াসহ সব দিক থেকে সু‌বিধাব‌ঞ্চিত ছিল বাঙালি ছাত্ররা। এটি উদ্বোধ‌নের ফলে জেলার সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হ‌য়ে‌ছে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মো. ম‌জিবর রহমানের সভাপতিত্বে আরেও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কা‌জেমী, জি৩আই ক্যাপ্টেন আবদুল মান্নানসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের