বাবার সিএনজিতে করে নানার বাড়ি যাওয়ার পথে প্রাণ গেলো ২ শিশুর

কুমিল্লা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৪, ০২:৫৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০২:৫৫

কুমিলায় বাবার সিএনজিচালিত অটোরিকশায় চড়ে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দুই শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ৫টি গাড়ি ভাঙচুর করে।

নিহত দুই ভাই-বোন দেবিদ্বার উপজেলা হোসেনপুর গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীর আলমের ছেলে মো. জুনায়েদ (১২) ও মেয়ে ফাহিমা আক্তার (৯)।

জুনায়েদ জাফরগঞ্জ এলাকার একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও তার বোন ফাহিমা হোসেনপুর নুরানি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনায় নিহতদের বাবা জাহাঙ্গীর আলমসহ (৩২) আরও ২ জন আহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে দুই শিশু তাদের বাবার কাছে বায়না ধরে তাদের নানার বাড়িতে দিয়ে আসতে। সারা দিন সিএনজি চালানোর পর জাহাঙ্গীর রাতে দুই সন্তানকে নানার বাড়িতে দিয়ে আসতে রওনা করে। এ সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলা ছগুরা এলাকায় কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বাস ট্রাককে ওভারটেক করতে গিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। ফলে সিএনজিটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে জুনায়েদ মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে ফাহিমারও মৃত্যু হয়। এর পরপরই উত্তেজিত জনতা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো. শাহিনুল ইসলাম বলেন, ‘উত্তেজিত লোকজন নিউ সুগন্ধা পরিবহনের ৫টি বাসে ভাঙচুর চালিয়েছে। উত্তেজিত লোকজনকে শান্ত করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/আরআইজে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে