নোয়াখালীতে দলীয় নেতাকর্মীদের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

নোয়াখালী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ১৬:৩৪আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৩৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দোকানের জায়গা ভরাটকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হামলায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। তার নাম ইউনুছ আলী (৩৯)। বৃহস্পতিবার দুপুরে চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাটে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ইউনুছ আলীর অপর তিন ভাই।

ইউনুছ আলী চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামের রইছুল হকের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ছিলেন। গতকাল রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলায় আহত অপর তিন ভাই জহির উদ্দিন (৩৩), নিজাম উদ্দিন (২৮) ও মো. ফরহাদকে (২৪) নোয়াখালী জেনারেল হাসপাতাল ও কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ইউনুছ আলীর ভগ্নিপতি মো. আলমগীর বলেন, ‌বৃহস্পতিবার দুপুরের দিকে ইউনুছ আলী গুচ্ছগ্রাম ঘাটে তাদের ভাড়া নেওয়া দোকানের একটি জায়গায় মাটি ফেলতে যান। সেখানে তার ওপর হামলা করে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনছুরুল হকের লোকজন। একপর্যায়ে হামলাকারীদের একজন ইউনুছের পেটে ছুরিকাঘাত করেন। বাধা দিতে গেলে তার তিন ভাইকেও মারধর করে আহত করা হয়। চার জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাত ৯টার দিকে ইউনুছকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

আলমগীরের অভিযোগ, শাহজাহান ও তার ভাই মনছুরুল হক এলাকায় নিজেদের একক আধিপত্য বজায় রাখতে নদী-খাল দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছেন। গত বুধবার বিকালে গুচ্ছগ্রাম ঘাটে তাদের ইজারা নেওয়া খাল দখল করে খালে বসানো জাল কেটে ফেলেন এই দুই বিএনপি নেতার লোকজন। এ নিয়ে সেদিনও তাদের সঙ্গে আমাদের লোকজনের কথা-কাটাকাটি হয়।

অভিযুক্ত দুই বিএনপি নেতা মো. শাহজাহান ও মনছুরুল হক তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তারা বলেন, গতকাল তারা মামলার হাজিরা দিতে নোয়াখালী জেলা শহরে আদালতে ছিলেন। মুছাপুরের কারা কাদের ওপর হামলা চালিয়েছে, তারা জানেন না। তা ছাড়া যে মারা গেছেন, তাকেও তারা ব্যক্তিগতভাবে চেনেন না। কোনও বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে ওই ঘটনায় তাদের নাম জড়াচ্ছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহত ইউনুছ আলীর বাবা রইছুল হক বাদী হয়ে নয় জনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী