ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ২১:৩৪আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২১:৩৪

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) বিকালে গভ. মডেল গার্লস হাই স্কুলে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- বোরহান উদ্দিন (২১) ও ফয়সাল আহমেদ (২৭)। আহত বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, আহতদেরকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা একটি ইজিবাইক ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে শনিবার বিকালে শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলের মাঠে একটি সভার আয়োজন করা হয়। শহর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হন। সভার এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরে তারা বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে বোরহান উদ্দিন সিয়াম ও ফয়সালকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় শহরের আমিন কমপ্লেক্সের সামনে একটি ইজিবাইক ভাঙচুর করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে দুই জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান