রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাতিল করে পুনর্গঠনের দাবিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ১৭:৪২আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৭:৪২

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাতিল করে নতুন করে পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বৈষম্যবিরোধী নাগরিক সমাজের’ ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কাউখালী উপজেলার বাসিন্দা তারা মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মো. রাকিব হাসান, রাঙামাটি পৌর কমিটির ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, বরকল উপজেলার বাসিন্দা আইনজীবী এমদাদ হোসেন, উথান মারমা ও পুলিন বিহারী চাকমা।

মানববন্ধনে বক্তারা বলেন, নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ১০টি উপজেলার মধ্যে শুধুমাত্র ছয়টি উপজেলার ১৫ জন সদস্যকে নিয়োগ দেওয়া হয়। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী থেকে কোনও সদস্য নিয়োগ দেওয়া হয়নি। এই চার উপজেলা থেকে প্রতিনিধি নেই নবগঠিত জেলা পরিষদে। পুনর্গঠিত পরিষদের অধিকাংশ সদস্য পার্বত্য উপদেষ্টার স্বজন, বিগত সরকারের সুবিধাভোগী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বজন তারা।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে বৈষম্যমূলক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাতিল করে নতুন করে পুনর্গঠন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম