৫ আগস্টের বিপ্লব ইসলামি বিপ্লবের পূর্বাভাস: মামুনুল হক

কুমিল্লা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ১৬:১০আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৬:১০

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘৫ আগস্টের বিপ্লবের অন্যতম শক্তি হলো বাংলার তৌহিদি জনতা। এই বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে বিপ্লব। এটাকে আমি এখনই ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব বলতে চাচ্ছি না। তবে অবশ্যই এতটুকু বলবো এই বিপ্লব ইসলামি বিপ্লবের পূর্বাভাস।’

রবিবার (২৪ নভেম্বর) রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা কওমি মাদ্রাসা পরিষদের মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, ‘সূর্য উদয়ের কিছুক্ষণ আগে যেমন সুবহে সাদিকের উদয় ঘটে, সুবহে সাদিকের আলো দিয়ে যেমন বোঝা যায় সূর্যের উদয় সন্নিকটে; তেমনি ৫ আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এ দেশের মানুষ ইসলামি বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলার মাটিতে অনিবার্য বিপ্লব হবে ইসলামি বিপ্লব। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র। সংবিধান হবে আল কোরআনের সংবিধান। রাজনীতি হবে খেলাফতের রাজনীতি।’

সংবিধান সংস্কারের দাবি জানিয়ে মামুনুল হক বলেন, ‘আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন-সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনও আইন কোনও নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ