হাসনাত-সারজিসের বহরের প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ নভেম্বর ২০২৪, ২২:২৮আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২২:১৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের বহরে থাকা একটি প্রাইভেটকারে ধাক্কা দিয়েছে পণ্যবাহী ট্রাক। এতে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে সেটিতে হাসনাত ও সারজিস ছিলেন না।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি এলাকার হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দাফন ও কবর জিয়ারত শেষে ফেরার পথে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। তিনি বলেন, ‘হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ওই গাড়িতে ছিলেন না। তবে গাড়িটি তাদের বহরের সঙ্গে ছিল। সংঘর্ষের পর সেটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ আহত হননি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় লোহাগাড়ার চুনতি এলাকার পারিবারিক কবরস্থানে আইনজীবী সাইফুল ইসলামকে দাফন করা হয়। পরে কবর জিয়ারত করেন হাসনাত, সারজিস ও তাদের সহযোগীরা। সন্ধ্যায় চুনতি গ্রাম থেকে প্রাইভেটকারযোগে তারা চট্টগ্রামে ফিরছিলেন। হাজী রাস্তার মোড়ে পৌঁছালে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় তাদের বহরের একটি প্রাইভেটকারের সামনের অংশ ভেঙে যায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাসনাত ও সারজিসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। তারা সুস্থ আছেন। তাদের বহরের একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হয়েছে। কেউ হতাহত হয়নি।’

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমেন বলেন, ‌‘প্রাইভেটকারকে ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক মজিবর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের