আবারও বঙ্গোপসাগরে মিয়ানমার নৌবাহিনীর গুলি, আহত বাংলাদেশি এক জেলে

টেকনাফ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪২আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪২

সাগরে মাছ ধরার সময় কক্সবাজারের সেন্টমার্টিনে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সেন্টমার্টিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মোহাম্মদ এরশাদ (৪০)। তিনি সেন্টমার্টিন গলাচিপা এলাকায় বসবাস করেন। তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিনের ইউপি সদস্য মো. সৈয়দ আলম। তিনি বলেন, ‘দ্বীপের আলী জোহারের মালিকানাধীন ট্রলারে ছয় জেলে সাগরে মাছ ধরতে যায়। এ সময় সেন্টমার্টিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মিয়ানমারে নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে জেলেদের গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।’

দ্বীপের বাসিন্দা ট্রলারের নেজাম উদ্দিন জানান, সেন্টমার্টিন-সংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লাগে।

জেলে গুলিবিদ্ধের ঘটনাটি স্বীকার করে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, ‘ভুলক্রমে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেকে গুলি করে মিয়ানমার নৌবাহিনী। পরে তারা (মিয়ানমার) আহত জেলেকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। তবে বিষয়টি নিয়ে আমরা আরও খোঁজখবর নিচ্ছি।’

তবে জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি অবগত নয় বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা (ভূমি) সহকারী কমিশনার আরিফ উল্লাহ নিজামী।

এর আগে, ১১ অক্টোবর মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত হন। এ ঘটনায় আরও জেলে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম