ফেনী থেকে চট্টগ্রামে বেড়াতে এসে ফেরার পথে প্রাণ গেলো দুই বন্ধুর

চট্টগ্রাম ও ফেনী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৪, ২২:১৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ২২:১৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের কাভার্ডভ্যান চাপায় ফেনীর দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া জিপিএইচ ইস্পাত কারখানাসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া এলাকার মো. মিরাজের ছেলে মো. ইউনুস (১৮) এবং একই এলাকার বাসিন্দা মো. শাহ জামাল (১৮)। বার আউলিয়া হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বাংলা ট্রিবিউনকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করছিল। মহাসড়কের ওপর রাখা বালুর স্তূপকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই তরুণ মহাসড়কের ওপর পড়ে যায়। এ সময় একইমুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। কাভার্ডভ্যানটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ওসি আব্দুল মোমিন বলেন, 'সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা ফেনী থেকে আরও কয়েকজন বন্ধুসহ সকালে চট্টগ্রামে বেড়াতে যান। সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেনীতে ফেরার পথে এ দুর্ঘটনার ঘটে। স্থানীয় লোকজন বলছেন, কাভার্ডভ্যান চাপায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
শিশু নিখোঁজের পর মরদেহ উদ্ধার কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি নয়: আসক
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার