‘কুয়াশায় মহাসড়কে ২০ গজের পর কিছু দেখা যাচ্ছে না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ১২:২২আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:২২

অগ্রহায়ণের শেষ ও পৌষের শুরুর দিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত এবং ঘন কুয়াশা। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও বিকাল থেকে হিমেল ঠান্ডা কনকনে হাওয়ার কারণে জনজীবনের এক ধরনের স্থবিরতা নেমে আসে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়তে থাকে । এতে শিশু ও বয়স্কদের শীতজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। অনেকে ঠান্ডা কাশি শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকেরা জানান, পৌষের শুরুতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে‌।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলাচলরত যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না।

ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত ট্রাকচালক মাজিদুর রহমান মাজু জানান, মহাসড়কের ২০ গজের মধ্যে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যাচ্ছে না। তাই আগে থেকেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে মহাসড়কে প্রায়শই ঘটছে দুর্ঘটনা।

তিনি আরও জানান, এ ছাড়া ছোটখাটো যানবাহনগুলোকে কুয়াশার কারণে দূর থেকে দেখা যায় না। হঠাৎ করে হার্ট ব্রেক করলে লোড গাড়িকে নিয়ন্ত্রণ রাখা যায় না। ফলে দুর্ঘটনা অনিবার্য হয়ে দাঁড়ায়। তাই নিজের চেষ্টায় হেডলাইট জ্বালিয়ে সাবধানতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।

অপরদিকে সিএনজিচালিত অটোরিকশা চালক পলাশ মোদক জানান, ঘন কুয়াশার কারণে দূরের সবকিছু ঝাপসা মনে হয়। কিছুটা আন্দাজ করে চলাচল করতে হচ্ছে । বড় যানবাহনগুলোর হেডলাইট জ্বালানো থাকলে দূর থেকে কিছুটা হলেও বোঝা যায়। অন্যথায় দুর্ঘটনার ঝুঁকি থাকে।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সুমন মিয়া জানান, শীতজনিত কারণে ঠান্ডা লেগে অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসতে শুরু করেছেন। রোগীদের বেশিরভাগই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া জনিত কারণে আসছেন। শীতের তীব্রতা বাড়লে রোগীর সংখ্যা ও বাড়বে এটাই স্বাভাবিক।

ব্রাহ্মণবাড়িয়ায় আবহাওয়া অধিদফতরের কার্যালয় না থাকায় তাপমাত্রার প্রকৃত তথ্য নেওয়া সম্ভব হয়নি। তবে আজ সকাল সোয়া ১০টার দিকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জেলার আশুগঞ্জে ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা গেছে। রাতে তাপমাত্রা আরও কমবে।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী