১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ১৩ বছর পর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩১আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩১

চট্টগ্রামে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১৩ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৯ ডিসেম্বর) রাতে নগরের পাহাড়তলি থানাধীন রেলওয়ে স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জসিম উদ্দিন প্রকাশ রানা (৩৬) নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম হাজীপাড়া এলাকার মৃত আবদুল মালেক লেদুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরের পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ রানাকে দীর্ঘ ১৩ বছর পর গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানায়, সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। তাকে নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম