ওমরা শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার

ফেনী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাসির উদ্দিন অপুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাগাজী পৌর যুবলীগ সভাপতি নাসির উদ্দিন অপু ওমরা পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

একই দিন সোনাগাজীর দক্ষিণ চর সাহাভিকারী এলাকার চাঁন মিয়ার দোকান থেকে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জলিল মতিগঞ্জ ভূমি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও ইসলামী ব্যাংক জমাদার বাজার এজেন্ট ব্যাংক শাখার কর্ণধার। ২০২০ সাল পরবর্তী তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে ব্যবসা ও দলিল লেখকের কাজ করছিলেন বলে দাবি স্থানীয়দের।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা দুটি মামলায় নাসির উদ্দিন অপু এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায়ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। এ ছাড়া আব্দুল জলিলকে আন্দোলনে হতাহতের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার