লক্ষ্মীপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১৫:২২আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:২২

লক্ষ্মীপুর জেলা কারাগারে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৭৪) মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি মারা যান। ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে তিনি কারাভোগ করছেন।

আব্দুর রহিম সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

জেল সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি সূত্র জানায়, ২০০৭ সালে সদর থানার একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে আদালত সাজা প্রদান করেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি জেল ও দায়রা জজ কর্তৃক তার সাজার পরোয়ানা দেওয়া হয়। শুক্রবার সকালে গোসল করতে গেলে স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আব্দুর রহিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, ‘একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে ১৫ বছরের সাজা দেন আদালত। স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে