লাশ গোসলের সময় গলায় মিললো আঘাতের চিহ্ন, স্ত্রী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:০৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:০৬

নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

এর আগে, রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত ইসমাইল হোসেন (৩৩) একই গ্রামের সায়েদুল হকের ছেলে। তিনি সৌদিপ্রবাসী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  তিন বছর আগে লিমা আক্তারকে বিয়ে করেন সৌদিপ্রবাসী ইসমাইল। এক সপ্তাহ আগে তিনি দেশে ফেরেন। গতকাল রবিবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ইসমাইল স্ত্রীসহ আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা-কাটাকাটি হয় ইসমাইলের। ধারণা করা হচ্ছে, ওই দ্বন্দ্বের জেরে অভিযুক্ত লিমা আক্তার তার স্বামী ইসমাইল হোসেনকে নিজে বা কারও সহায়তায় শ্বাসরুদ্ধ অথবা মাথায় আঘাত করে হত্যা করেন। কিন্তু স্বামীর পরিবারকে স্ত্রী লিমা জানায় ইসমাইলের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে লাশ দাফনের জন্য গোসল করানোর সময় গলায় কালো আঘাতের চিহ্ন দেখা যায়। এতে মৃত্যুর বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী