রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

কক্সবাজার প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২১

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুতুপালং ১ নম্বর ওয়েস্ট ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, আগুন দ্রুত এক ক্যাম্প থেকে পার্শ্ববর্তী আরেক ক্যাম্পে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। চেষ্টা চলছে, আশা করছি দ্রুতই নিয়ন্ত্রণে আনার সম্ভব হবে।’

জানা গেছে, ফায়ার সার্ভিস ছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), থানা পুলিশ ও স্বেচ্ছাসেবক কর্মীরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসে আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কীভাবে আগুন ধরেছে, সেটি এখনও জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী