রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দুই জনের মৃত্যু, পুড়েছে কয়েকশ ঘর

টেকনাফ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১০

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যু হয়েছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চার ইউনিট। পুড়েছে কয়েকশ ঘর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লাম্বাশিয়া ক্যাম্প-সি ব্লকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আরিফ হোসাইন।

ওসি বলেন, ‘ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশকিছু ঘরবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।’

রোহিঙ্গারা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া-১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘরসহ অন্য স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনে ৪০০-৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে বলে দাবি করেছেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’-এর চেয়ারম্যান ডা. মোহাম্মদ জোবায়ের। তিনি বলেন, ‘আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। আরও চার জন আহত হয়েছেন। আগুন এখনও পুরোপুরি নেভেনি।’

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি