ছিনতাইকারী ধরতে গিয়ে পাওয়া গেলো থানা থেকে লুট হওয়া অস্ত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ ডিসেম্বর ২০২৪, ২০:২৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:১১

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এলাকায় ছিনতাইকারী চক্রের আনাগোনা বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইকারী চক্রের কাউকে পাওয়া না গেলেও ঝোপের মধ্যে পাওয়া যায় অস্ত্র দুটি। সেই সঙ্গে উদ্ধার করা হয় ১৬টি বুলেট। পরে জানা যায়, এসব অস্ত্র ও বুলেট থানা থেকে লুট হয়েছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মূলত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। এ সময় সাগরিকা এলাকার কাস্টম অ্যাকাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খালপাড়ে পড়ে ছিল এসব অস্ত্র ও বুলেট। সেগুলো উদ্ধার করে থানায় আনার পর নিশ্চিত হওয়া গেছে, গত আগস্ট মাসে থানা থেকে এগুলো লুট হয়েছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এরপর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে। আজ ছিনতাইকারী ধরতে গিয়ে সেগুলো পাওয়া যায়।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি