ভারত থেকে জাহাজে করে এলো ২৪ হাজার ৬৯০ টন চাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:০৮

ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ব্লেজ পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি তানাইস ড্রিম’। এসব চাল উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় চালবাহী জাহাজটি।

চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারত থেকে আমদানি করা চাল বহনকারী জাহাজ আজ (বুধবার) বিকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। আগামীকাল (বৃহস্পতিবার) জাহাজটি জেটিতে ভিড়বে। এরপর খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জাহাজে থাকা চালের মান যাচাই-বাছাইয়ের জন্য জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা করবেন। সব কিছু ঠিক থাকলে চাল খালাসের অনুমতি প্রদান করা হবে।’

এর আগে, গত ২৩ নভেম্বর ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দর থেকে চাল বহন করে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়।

প্রসঙ্গত, ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় ৪ লাখ ৯৩ হাজার ৮০০ বস্তায় ২৪ হাজার ৬৯০ টন আসলো চট্টগ্রামে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে এটিই ভারত থেকে আসা চালের প্রথম চালান।

/কেএইচটি/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম