পুলিশ দেখে পানির ট্যাংকিতে লুকালেন আ.লীগ নেত্রী, সেখান থেকেই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:১১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:১১

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর চকবাজারের দেবপাহাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযানের সময় আটক এড়াতে তার বাসার ভবনের ছাদে থাকা পানির ট্যাংকিতে লুকিয়েছিলেন তিনি। পরে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি সর্বশেষ কক্সবাজার-৩ আসন ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন তিনি। আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন।

কাবেরী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমল ও রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের বোন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। 

নগর পুলিশের উপ–কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাজনীন সরওয়ার কাবেরীকে আমাদের হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে কক্সবাজারে মামলা রয়েছে। এ কারণে তাকে কক্সবাজার পুলিশের কাছে আমরা হস্তান্তর করবো।’

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের