খেলনা পিস্তল নিয়ে প্রাইভেটকারে ঘুরে ঘুরে মহাসড়কে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মো. জাহেদ (২৭) নামের এক ব্যক্তিকে একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহেদের বাড়ি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে। তার কাছ থেকে ছুরি, খেলনা পিস্তল, রড ও লেজার লাইট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‌‘জাহেদসহ সাত-আট জনের একটি ডাকাত দল বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা মূলত প্রাইভেটকার নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে সুবিধাজনক স্থানে গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছিল। খবর পেয়ে পুলিশের একটি দল বাঁশবাড়িয়া বাজারে অভিযান চালান। এ সময় সাত থেকে আট ডাকাত পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে জাহেদকে গ্রেফতার করে। পরে গাড়িসহ থানায় নিয়ে আসা হয়।’

ওসি আরও বলেন, ‘সোমবার সকালে জাহেদকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা করেছে পুলিশ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি