রাঙামাটির লংগদুতে অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ১৬:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৬:০৬

রাঙামাটির লংগদুতে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে কীভাবে ওই ব্যক্তি মারা গেছেন সে বিষয় কিছু জানাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে লংগদু থানা পুলিশ উপজেলা সদরের কিচিংছড়া নামক স্থান থেকে এই লাশ উদ্ধার করে।

লংগদু থানা সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, সেখান থেকে বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ একটি লাশ তারা উদ্ধার করে। লাশের পরিচয় বা রাজনৈতিক পরিচয় পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি এবং কখন মারা গেছে সে বিষয়েও কোনও তথ্য জানাতে পারেনি।

লংগদু ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিক্রম চাকমা বলি বলেন, আমরা শুনেছি শিলছড়ি গ্রামের কিচিংছড়া এলাকায় একজন ইউপিডিএফ কর্মী মারা গেছেন। তবে কখন কীভাবে মারা গেছেন বা তার নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কিচিংছড়া নামক এলাকা থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছি। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
শিশু নিখোঁজের পর মরদেহ উদ্ধার কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি নয়: আসক
করিমগঞ্জে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার