উখিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

টেকনাফ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ১৬:২৫আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৬:২৫

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের থাইংখালী মরা গাছতলা গ্যাস পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার খলিশখালী ইউনিয়নের গাজি বাড়ি এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা আনিছ গাজীর ছেলে লিটন গাজি (১৮) ও ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মাহবুল আলম জানান, দুপুর ১২টার পর মোটরসাইকেল আরোহী দুই যুবক ওভারটেক করতে গিয়ে বিপরীত পাশ থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান দুই মোটরসাইকেল আরোহী।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আবুল কাশিম জানান, উখিয়াগামী একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। পরে দুই জনই বিপরীত দিক থেকে আসা সীমান্ত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। এ সময় আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

উখিয়া থানার ওসি আরিফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের