ঠিকঠাক ট্যাক্স না পাওয়ায় সব বিলবোর্ডের চুক্তি বাতিলের নির্দেশ চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আওতাধীন নগরীর ৪১টি ওয়ার্ডে যত বিলবোর্ড আছে সমস্ত বিলবোর্ডের চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর টাইগারপাসে অস্থায়ী কার্যালয়ে চসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির সঙ্গে আয়োজিত বিশেষ সাধারণ সভায় মেয়র এ নির্দেশনা দেন।

মেয়র বলেন, ‘অনিয়মের কারণে আমরা বিলবোর্ড থেকে বেশি ট্যাক্স আদায় থেকে বঞ্চিত হচ্ছি। আমি একটা উদাহরণ দিচ্ছি বিলবোর্ডের। সেন্ট্রাল প্লাজাতে সাতটা বিলবোর্ড দেওয়া হয়েছে। সাতটা বিলবোর্ডে তারা বছরে চার-পাঁচ কোটি টাকা ইনকাম করছে। কিন্তু আমরা পাচ্ছি বছরে মাত্র ২১ লাখ টাকা। আমরা সমস্ত বিলবোর্ড এবং সৌন্দর্যবর্ধনের চুক্তি বাতিল করে নতুনভাবে নতুন বছরে আমরা এগিয়ে নিয়ে যাবো।’

মেয়র শাহাদাত বলেন, ‘দুর্নীতি কমাতে হবে। এই দুর্নীতির কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঠিক রেভিনিউ পাচ্ছে না। আর্থিক সংকটে সেবামূলক কার্যক্রমগুলো চালাতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। যার কারণে এই যে সমস্ত নিয়মকানুনকে ডেভিয়েট করে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে বিশেষ করে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে সেগুলো বাতিল করতে হবে।’

তিনি বলেন, ‘যেসব শপিং কমপ্লেক্স, মার্কেটে যাদেরকে আমরা ভাড়া দিয়েছি যাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে সেই চুক্তির যেখানে বরখেলাপ হয়েছে, যদি চুক্তিতে থাকে যার নামে দোকান বরাদ্দ তাকে ব্যবসা পরিচালনা করতে হবে কিন্তু সে যদি আরেকজনকে ভাড়া দিয়ে থাকে তাহলে এই ধরনের চুক্তিগুলো নতুন করে অথবা এই চুক্তিগুলো আমরা বাতিল করতে পারি।’

মেয়র বলেন, ‘আল্লাহর রহমতে আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটি ফেরত পেতে যাচ্ছি। এ বিষয়ে কার্যক্রম অলমোস্ট শেষের দিকে। আমরা বন্দর থেকে এক শতাংশ হারে মাশুল যেটা চেয়েছি সেটা পজিটিভলি আগাচ্ছে। আরেকটি সুখবর এখন বন্দরের দুই জন ভদ্রলোক ফিন্যান্সের যারা দায়িত্বে আছেন তারা আমাদের সঙ্গে দেখা করেছেন। বন্দর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের যে হোল্ডিং ট্যাক্স পায় তা বাণিজ্যিকহারে পাওয়ার আশ্বাস পেয়েছি। সম্ভবত সেটা ১৬২ কোটি টাকা বাৎসরিক হবে। ওইটার কার্যক্রমের অংশ হিসেবে তারা দুজন এসেছেন, আমার সঙ্গে কথা বলেছে। আমি বন্দরের চেয়ারম্যান সাহেবের সঙ্গেও কথা বলেছি। উনিও পজিটিভ আছেন। সচিব মহোদয় পজিটিভ আছেন। আমার মনে হয় এটা যদি হয়ে যায় আল্লাহ রহমতে আমাদের একটা ভালো অ্যামাউন্ট আমরা আশা করি পাবো।’ 

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিনসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধানগণ এবং নগরীর বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের