টেকনাফে কোস্টগার্ডের সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৫১

কক্সবাজারের টেকনাফের নাফ নদে চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলিতে মোসলেহ উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক কারবারি বলে জানিয়েছে কোস্টগার্ড। এ ঘটনায় মাদক ও অস্ত্রসহ ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন রোহিঙ্গা নাগরিক। অন্যরা বাংলাদেশি নাগরিক।

শুক্রবার (০৩ জানুয়ারি) মধ্যরাতে টেকনাফের নাফ নদের মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হক বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। নিহত মোসলেহ উদ্দিন ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে শুক্রবার মধ্যরাতে ফিশিং বোটে করে মাদকের একটি চালান বাংলাদেশে আসছে খবর পেয়ে নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ড। এ সময় বোটটি বাংলাদেশের জলসীমায় এলে কোস্টগার্ড থামার সংকেত দেয়। তারা সংকেত অমান্য করে দ্রুত কক্সবাজারের দিকে পালাতে শুরু করে। এ অবস্থায় ফাঁকা গুলি ছুড়ে থামাতে চেষ্টা করলে কোস্টগার্ডকে পাল্টা গুলি ছুড়ে চোরাকারবারিরা। তখন কোস্টগার্ড আত্মরক্ষার্থে বোটের ইঞ্জিন কক্ষ বরাবর গুলি চালায়। এতে সেটি থেমে যায়। পরে কোস্টগার্ড বোট থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বোটে তল্লাশি চালিয়ে ১৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।’

লে. কমান্ডার মো. সিয়াম উল হক আরও বলেন, ‘আটক পাচারকারীরা জিজ্ঞাসাবাদে জানায় তারা মিয়ানমার থেকে মাদক নিয়ে বাংলাদেশে আসছিল। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদক নাফ নদে ফেলে দেয়। সেগুলো উদ্ধারে অভিযান চলছে। উদ্ধার ইয়াবা, আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’ 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা হবে।’

 

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী