এবার মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে চাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৭

ভারতের পর এবার মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন আতপ চাল। চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের উপনিয়ন্ত্রক মো. সহিদ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভারত থেকে সেদ্ধ চাল আমদানি করা হলেও মিয়ানমার থেকে আতপ চাল আমদানি করা হচ্ছে। মিয়ানমার থেকে চালের প্রথম চালান আগামী ১৪ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। প্রথম চালানে আমদানি হবে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল। বাকী চাল পর্যায়ক্রমে আমদানি করা হবে।

চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বলেন, সরকার ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানির চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ভারত থেকে ২ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং মিয়ানমার থেকে ১ লাখ ৫ হাজার টন আতপ চাল আমদানি করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী ভারত থেকে প্রথম ধাপে গত ২৬ ডিসেম্বর ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে জাহাজ ‘এমভি তানাইস ড্রিম’ বন্দরের ১১ নম্বর জেটিতে পৌঁছার পর চাল খালাস সম্পন্ন হয়। ভারত থেকে চালের দ্বিতীয় চালানে আরও ২৭ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে আগামী ১০ জানুয়ারি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দরে জাহাজে চাল লোড করা হচ্ছে। আগামী ৭ জানুয়ারি চাল বহন করা জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হবে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ পৌঁছাতে তিন দিন সময় লাগে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের