চেয়ারম্যানকে বের করে দিয়ে কার্যালয়ে তালা দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে ৮-১০ জন ইউপি চেয়ারম্যানকে বের করে দিয়ে কার্যালয়ে তালা দিয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, দুপুরে কার্যালয়ে যান চন্দ্রগঞ্জ ইউপির চেয়ারম্যান নুরুল আমিন। কিছুক্ষণ পর চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাবেদ হোসেনের নেতৃত্ব ৮-১০ জনের একটি দল ইউপি কার্যালয়ে আসেন। এরপর চেয়ারম্যানকে গালমন্দ করে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় ইউপি কার্যালয়ে আসা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘এক সপ্তাহ আগে আমাকে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা কার্যালয়ে আসতে নিষেধ করেছিলেন। গত মঙ্গলবারও আমার কার্যালয়ে এসে বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আজ স্বেচ্ছাসেবক দলের নেতা জাবেদ হোসেন আমাকে কার্যালয় থেকে বের করে দিয়ে আর কখনও না আসতে বলেছেন। বের হতে অপারগতা প্রকাশ করায় আমার দিকে তেড়ে আসেন জাবেদ ও তার সঙ্গে থাকা অনুসারীরা।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাবেদ হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি ইউপি কার্যালয়ে উপস্থিত ছিলাম না। সাধারণ মানুষ চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা দিয়েছেন। তিনি অবৈধভাবে নির্বাচিত হয়েছেন, তাই সাধারণ মানুষের তার প্রতি ক্ষোভ রয়েছে।’

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এ কারণে আওয়ামী লীগ আমাকে দল থেকে বহিষ্কারও করেছিল।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘ঘটনাটি ইউপি চেয়ারম্যান নুরুল আমিন আমাকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী