ছাত্রলীগের ‘ভয়ংকর রূপে’ ফেরার বার্তা: রেস্তোরাঁর মালিক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:০৭

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে একটি রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে। তাতে ছাত্রসংগঠনটির ভয়ংকর রূপে ফেরার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে রেস্তোরাঁর মালিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে থাইংখালী বাজারের ওই রেস্তোরাঁর গেটে লাগানো ডিজিটাল সাইনবোর্ডে এই বার্তা দেখা যায়। যদিও সেসময় রেস্তোরাঁটি বন্ধ ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ডিজিটাল সাইনবোর্ডে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফেরার বার্তা প্রচারের ঘটনায় দুপুরে রেস্তোরাঁর মালিক বেলাল উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সেইসঙ্গে ডিজিটাল বোর্ডটি খুলে ফেলা হয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

গত ৪ জানুয়ারি নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ছাত্রলীগের বিষয়ে প্রচারের ঘটনায় ওই কলেজের তিন কর্মচারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। তার আগে ১০ নভেম্বর রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল বোর্ডে ছাত্রলীগের ভয়ংকর রূপে ফেরার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এই ঘটনায় কলেজের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ