নতুন কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপির নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন দলটির কিছু নেতাকর্মী।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে পথ সভা অনুষ্ঠিত হয়।

নতুন কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল

সভায় বক্তব্য রাখেন- সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল কলেজের সাবেক ভিপি ওসমান খান, বিএনপির সাবেক নেতা আফজাল হোসেন, ঠিকাদার শফিকুল ইসলাম খন্দকার সেলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন, বর্তমান ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বারসহ দলীয় নেতাকর্মীরা।

নতুন কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল

সভায় বক্তারা নব-গঠিত উপজেলা বিএনপি'র কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান।

উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর সরাইল উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আনিসুল হক ঠাকুর ও অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য নতুন কমিটি গঠন করা হয়। এই অনুমোদিত কমিটি চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ করে বর্তমান উপজেলা কমিটি। এরপর থেকে পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কথা বলার জন্য ঘোষিত কমিটির সভাপতি আনিসুল হক ঠাকুরের মোবাইল ফোনে কয়েকবার কল দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী