লক্ষ্মীপুরে ট্রাকচাপায় সাবেক শিবির নেতা নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ১৩:১১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:২১

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ফয়সাল ফরাজী নামে ছাত্রশিবিরের এক সাবেক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারবেড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে করে বের হন ফয়সাল। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারবেড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় মারা যান তিনি।

নিহত ফয়সাল উপজেলার বাংগা খাঁ ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বেসরকারি এনজিও ব্র্যাক কমলনগরের ফজুমিয়ারহাট শাখায় কর্মরত ছিলেন।

তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইনজীবী মহসিন কবির মুরাদ।

তিনি বলেন, ‘ফয়সাল অত্যন্ত ভালো মানুষ এবং ইসলামের জন্য নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছে জেলা জামায়াত।’

ওসি আবদুল মোন্নাফ বলেন, ‘নিহত ফয়সালের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি