ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেফতার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫

চট্টগ্রামের মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মীরসরাই থানা পুলিশ। ডাকাতদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১টি দেশীয় অস্ত্র এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একাধিক মামলার পলাতক আসামি একরামুল হক (২৭), একই এলাকার ইসমাইল হোসেন তুহিন (২৩), পশ্চিম খৈয়াছড়ার কলিম উদ্দিন প্রকাশ কালোধন (৪২), পানু ভূঁইয়া বাড়ির জামিল হোসেন প্রকাশ জেবল (৩৬), বজলের সোবহানের বাড়ির ওমর ফারুক (২৪), আব্দুল কাদের ভূঁইয়া বাড়ির ইকবাল হোসেন প্রকাশ আক্তার (৩৫), ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরার আরিফুল ইসলাম প্রকাশ রিমন (২৭), ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া এলাকার সাদিক হোসেন (২২), খাইরুল ইসলাম (২৯), মীরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মঘাদিয়া বটতল এলাকার এমরান হোসেন (২৭) ও হাইতকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তুলাবাড়িয়া এলাকার জাহাঙ্গীর আলম আজাদ (৪৫)। 

মীরসরাই থানা পুলিশ জানায়, মীরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম মীরসরাই আব্দুস শহীদের গ্যারেজের সামনে থেকে রবিবার রাত সাড়ে ৩টার দিকে ১১ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, চাকু, স্টিলের কাঁচি, প্লাস্টিকের চাকু, কাঠের বাটযুক্ত ছোরা, তিনটি লোহার পাইপ, একটি লোহার কাটার, স্টিলের পাইপ, কাঠের লাঠি ও একটি কাঠের স্ট্যাম্প উদ্ধার করা হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‌‘গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রায় ২৩টি মামলা রয়েছে। অন্যদের মামলার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। ডাকাতির প্রস্তুতির ঘটনায় নতুন করে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী