চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯

চাঁদপুর শহরের পুরান বাজার যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

এই বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জানুয়ারি শহরের পুরান বাজার এলাকায় ব্যাপক সংঘর্ষ, লুটপাট ও হতাহতের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ওই এলাকায় সেনাবাহিনী একাধিকবার অভিযান পরিচালনা করে। সর্বশেষ গত ২৫ জানুয়ারি লেফটেন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে অভিযানে ১১টি দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়। 

এরপর রবিবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর ক্যাম্প থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লেফটেন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

লেফটেন্যান্ট জাবিদ বলেন, রাত সাড়ে ১২টার দিকে পুরান বাজার শ্রীরামদি এলাকায় তল্লাশির এক পর্যায়ে তিনটি বাসা এবং একটি খাল থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই এলাকার আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

/এফআর/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের