সাবেক এমপি আলাউদ্দিন নাসিমের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ

ফেনী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭

ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনীর আলিশান বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শত শত শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন ফেনীর বিমানবন্দর সড়কে অবস্থিত নাসিমের বাড়িতে গিয়ে সীমানাপ্রাচীর ও দেয়াল ভাঙচুর করেন। পরে অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীর বিমানবন্দর সড়কে ২০০ কোটি টাকা খরচ করে আলিশান বাড়িটি বানিয়েছিলেন আলাউদ্দিন চৌধুরী নাসিম। বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ ছাত্র ও স্থানীয় লোকজন নাসিমের বাড়ির আশপাশে জড়ো হতে থাকেন। পরে সেখানে মানুষের ঢল নামে। একপর্যায়ে গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়েন তারা। তাদের অনেককে দরজা-জানালা খুলে ফেলতে দেখা যায়। এ সময় জানালার কাচ ভেঙে ফেলা হয়। অনেককে ভবনের ইট খুলে নিতেও দেখা যায়। পরে বিক্ষুব্ধ ছাত্ররা সেখানে আগুন দেন।

এর আগে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর বাড়িটিতে উত্তেজিত জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। ওই সময় বাড়ির সব আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করা হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

বিক্ষুব্ধ ছাত্র ও স্থানীয় লোকজনের অভিযোগ, আলাউদ্দিন নাসিম ছিলেন ফেনীতে সন্ত্রাসীদের মূলহোতা। আওয়ামী লীগের লোকজন তাকে অভিভাবক মানতেন। সব অপরাধের কলকাঠি নাড়তেন তিনি।

কয়েকদিন আগে জ্ঞাত আয়বহির্ভূত হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে নাসিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি