শিবিরকর্মী হত্যা মামলায় সাবেক এমপি নদভী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহতের ঘটনায় করা মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এ এ এম হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরের পাঁচলাইশ থানায় করা একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য নেজামুদ্দিন নদভীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। দুপুরে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।’

আদালত সূত্র জানায়, গত ১৬ জুলাই নগরের পাঁচলাইশ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে মারা যান নগরের এম ইএস কলেজের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী ফয়সাল আহমেদ। এ ঘটনায় হত্যা মামলায় নদভীকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

গত বছরের ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে ঢাকায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে একদিনের রিমান্ডে নেওয়া হয়। ১৭ ডিসেম্বর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ২২ জানুয়ারি লোহাগাড়া ও সাতকানিয়া থানায় দায়ের করা বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

নেজামুদ্দিন নদভী ২০১৪ সালে দশম এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন।

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি